৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরায় ৯৮ টির মধ্যে ৭৫ টি ক্লিনিক চলছে অবৈধভাবে -সিভিল সার্জন

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০১৯
সাতক্ষীরায় ৯৮ টির মধ্যে ৭৫ টি ক্লিনিক চলছে অবৈধভাবে -সিভিল সার্জন

Manual2 Ad Code

মোঃ আদম আলী ,বিশেষ প্রতিনিধি :

Manual6 Ad Code

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে চিকিৎসকদের স্বাস্থ্যসেবা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতাল কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিনের সভাপতিত্বে সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম, ডাঃ আসাদুজ্জামান, ডাঃ এহসেন আরা এ্যানী, ডাঃ কানিজ ফাতেমা, ডাঃ হাফিজুর রহমান, ডাঃ সাইফুল্লাহ আল-কাফি প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান, সাতক্ষীরা সদর হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নতি হচ্ছে। আগে হাসপাতালে খুবই সীমিত সংখ্যক চিকিৎসক ছিলেন। এই হাসপাতালে চিকিৎসকের পদ রয়েছে ২৭টি। এর বিপরীতে বর্তমানে চিকিৎসক রয়েছেন ১৩ জন। এখনও শুন্য পদ রয়েছে ১৪ টি।
তিনি আরও বলেন, হাসপাতালটিতে যোগদানের পর চলতি বছরের জানুয়ারী থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ১২ লাখ ৫ হাজার ৭৯৪ টাকা। যা আগের তুলনায় তিনগুন বেশী। জেলায় বেসরকারী ক্লিনিক রয়েছে মোট ৯৮টি। এর মধ্যে সরকারী রেজিস্ট্রেশন রয়েছে মাত্র ২৩টির, বাকীগুলো অবৈধভাবে চলছে। যাদের কাগজপত্র ঠিক নেই তাদের আমরা চিঠি দিয়েছি। এছাড়া কিছু ক্লিনিকের লাইসেন্স নবায়ন নেই। তাদেরও অনলাইনে লাইসেন্স নবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
অবৈধ এসব ক্লিনিকের বিষয়ে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ ক্লিনিকগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code