৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আনোয়ারা তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৯
আনোয়ারা তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

Manual5 Ad Code

এনামুল হক নাবিদ,আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি:

Manual1 Ad Code

আনোয়ারা উপজেলায় তথ্য ও সেবা কেন্দ্রের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা শোলকাটা গ্রামে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহম্মেদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোঃ সাইফুদ্দীন,তথ্য সেবা কর্মকর্তা আয়শা খাতুন,শোলকাটা ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সেবা সহকারীবৃন্দ,শোলকাটা গ্রামের উদ্যোগী ৬০ জন মহিলা। অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

Manual5 Ad Code