৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

বহুল প্রতীক্ষিত রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৯
বহুল প্রতীক্ষিত রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৯

Manual5 Ad Code

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, রংপুর ব্যুরো প্রধানঃ ২৬ শে নভেম্বর ২০১৯ ইং রোজ মঙ্গলবার রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলন রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুস্তিত হয়,দুই পর্বের এই সম্মেলনের প্রথম অধিবেশন বিকেল চারটায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সম্পন্ন হয়। এবং বিকেল সাড়ে চারটা থেকে রংপুর টাউন হল মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে তিন বছরের জন্য নতুন কমিটি ঘোষণা দেয়া হয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে নব গটিত এই কমিটি ২০১৯ ইং থেকে ২০২২ ইং বহাল থাকবে,এবং দায়িত্ব পালন করবে। নব-নির্বাচিত এই কমিটিতে রংপুর জেলার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু,ও রংপুর মহানগরের সভাপতি সাফিয়ার রহমান সফি ও সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল নির্বাচিত হন,

Manual6 Ad Code

নব-নির্বাচিত এই কমিটি সম্পর্কে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির নানক বলেন,সম্মেলনের দ্বিতীয় কাউন্সিলররা সভাপতি ও সম্পাদকের নাম প্রস্তাবের পর প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায়,পরে সকলের সম্মতিতে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তে কমিটি চূড়ান্ত হয়।
তিনি আরও জানান,জেলা ও মহানগর কমিটিতে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন ৩৪ জন। এর মধ্যে জেলার সভাপতি পদে ছিলেন ৬ জন,সাধারণ সম্পাদক পদে ৭ জন। এবং মহানগরের সভাপতি পদে ১০ জন ও সাধারণ সম্পাদক পদে ১১ জন প্রার্থী কাউন্সিলরদের সমর্থন চান। তবে শেষ পর্যন্ত কেউ কাউকে কাউকে ছাড় না দেওয়ায় শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কমিটি চূড়ান্ত করতে সিদ্ধান্ত নেন। নব গটিত এই কমিটিতে জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়কে।

Manual5 Ad Code