৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ, সম্পাদক অভি,দেলোয়ার অর্থ সম্পাদক নির্বাচিত

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯
কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আরিফ, সম্পাদক অভি,দেলোয়ার অর্থ সম্পাদক নির্বাচিত

Manual7 Ad Code

পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সোমবার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আরিফ হোসেন খোকনকে সভাপতি ও আব্দুল আলীম অভিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনী উৎসবের শুরুতে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রেসক্লাব কার্যালয়ে এসে শেষ হয়। পরে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিয়াকৈরউপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলীম অভির সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইসতিয়াক আহম্মেদ,কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) সানোয়ার জাহান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তুষার সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকেরা।নির্বাচনে আগামী ৩ বছরের জন্য আরিফ হোসেন খোকন কে সভাপতি ও আব্দুল আলীম অভিকে সাধারন সম্পাদক করে ১৮ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিঠি গঠন করা হয়। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ সভাপতি ইমরান হোসেন হান্নান (ভোরের পাতা), সহ সভাপতি ইউনুস আলী (দিনকাল), সহ সভাপতি আমিনুল ইসলাম (দৈনিক বর্তমান/বাংলাভুমি), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (বাংলা টিভি/ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজ (মাইটিভি/ভোরের ডাক) অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন (৭১ বাংলাটিভি/বাংলাদেশের খবর), তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হাসান (মানবজমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান (মুক্ত বলাকা), দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম(প্রভাতী খবর/নতুন সময় টিভি), সাংস্কৃতিক সম্পাদক খোরশেদ আলম (প্রতিদিনের সংবাদ/টি১চ্যানেল) ধর্ম সম্পাদক সোহেল মিয়া (দেশকাল), সাহিত্য সম্পাদক এইচ.এম সৌরভ (করতোয়া),সমাজকল্যান সম্পাদক আজহারুল ইসলাম লিখন (ঐক্যবানী), মানব সম্পদ সম্পাদক জাহাঙ্গীর আলম শরীফ (ঢাকার ডাক) সন্মানিত নির্বাহী সদস্য মোহাম্মদ আফজাল হোসেন (জেষ্ঠ্য প্রতিবেদক মুভি বাংলা)ও রবিউল ইসলাম সুমন (রির্পোটার আর.টিভি)