মোঃ আজাদ সিদ্দিকী,চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ এর চৌহালীতে স্থানীয় জনগনের অংশগ্রহনের মাধ্যমে দারিদ্র্য মানুষের চাহিদার ভিত্তিতে হিউমানেটেরিয়া -এর ষ্ট্যার্ডাড নীতিমালা অনুসরন করে মানবিক সহায়তা কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহসহ কার্যক্রম পরিচালনা ও প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে হত দরিদ্র পরিবার সনাক্তকরন সভা অনুষ্ঠিত ৷
সোমবার সকালে চৌহালী উপজেলা অস্থায়ী মুক্তিযোদ্বা হলরুমে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার জনাব দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে ও রাসেল রানা পরিচালনা এ সভা অনুষ্ঠিত হয়৷
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মো:ফারুক সরকার ,ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার,আওয়ামীলিগের,সহ সভাপতি হাবিবুর রহমান,রশীদ বাবুল ও পরিচালক কর্মসূচি,এমএমএস মো: হুমায়ন কবীর সহ আরো অনেকে।