ইসারুল,চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আমন ধান সংগ্রহ ২০১৯-২০ উপলক্ষে কৃষক নির্বাচনের জন্য লটারী অনুষ্ঠিত হয়েছে। (২৫ নভেম্বর) সোমবার দুপুর ১২ টায় সদর উপজেলা হলরুমে এ লটারী অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে ১০০৯ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে ২৩০, ঝিলিম ইউনিয়নে ৪৫৪ বালিয়াডাঙ্গায় ২২০ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ জন।