৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আজ থেকে সপ্তাহ ব্যাপী সাতক্ষীরা জেলা পুলিশের ই-ট্রাফিক সচেতনতা মুলক কার্যক্রম শুরু

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯
আজ থেকে সপ্তাহ ব্যাপী সাতক্ষীরা জেলা পুলিশের ই-ট্রাফিক সচেতনতা মুলক কার্যক্রম শুরু

Manual7 Ad Code

মোঃ আদম আলী, বিশেষ প্রতিনিধি :-

Manual1 Ad Code

সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সোমবার সকাল থেকে পুরো দমে শুরু হলো সাতক্ষীরা জেলা পুলিশের ই-ট্রাফিক কার্যক্রমের সচেতনতা মুলক প্রচারণা। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর পিপিএম (বার) এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ সোমবার দুপুর থেকে ই-ট্রাফিক কার্যক্রম ও সপ্তাহ ব্যাপী ট্রাফিক সচেতনতা মুলক প্রচার সপ্তার ঘোষনা দেন।
সপ্তাহ ব্যাপী এই প্রচারণা কার্যক্রম আজ থেকে আগামী ০১ ডিসেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত চলবে বলে জানিয়েছেন পদন্নোতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ। এদিকে ট্রাফিক সচেতনতা প্রচার সপ্তাহের প্রথম দিনে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎ মিশ এঁর নেতৃত্বে সাতক্ষীরা ট্রাফিক ইন্সপেক্টর মোমিন হোসেন,ট্রাফিক সার্জেন্ট অনিমেশ বিশ্বাস, ট্রাফিক সার্জেন্ট শরিফুল ইসলাম,ট্রাফিক সাজেন্ট মামুন সহ সঙ্গীয় ফোর্স সোমবার দুপুর থেকে রাস্তার প্রধান প্রধান সড়কে সড়কে চলাচলে নিরাপত্তা মুলক পোষ্টার, প্লে কার্ড ও বিলবোর্ড টানিয়ে দেন এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

Manual3 Ad Code