৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম নগরীর ইপিজেড এলাকায় গার্মেন্টস কর্মীর লাশ, স্বামী পলাতক

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯
চট্রগ্রাম নগরীর ইপিজেড এলাকায় গার্মেন্টস কর্মীর লাশ, স্বামী পলাতক

Manual1 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম জেলা প্রতিনিধি :

Manual7 Ad Code

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বন্দরটিলায় ব্যাংক কলোনির একটি বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূর নাম রোকসানা আক্তার (২৯)। রবিবার (২৪ নভেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে রোকসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনার পর রোকসানার স্বামী দেলোয়ার হোসেন পলাতক রয়েছেন। রোকসানা আক্তার বরিশাল জেলার বাবুগঞ্জ এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী ছিলেন। স্বামী-স্ত্রী দুজনেই নগরীর সিইপিজেডে পৃথক দুটি পোশাক কারখানায় চাকরি করতেন। তারা ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় থাকছিলেন।
রোকসানা ও দেলোয়ার দম্পতি দুই মাস আগে সিইপিজেডের চাকরি ছেড়ে বরিশাল চলে যান জানিয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহম্মদ নুরুল হুদা বলেন, শুক্রবার (২২ নভেম্বর) রাতে পোশাক কারখানা থেকে বকেয়া পাওনা নিতে আবার চট্টগ্রামে আসেন। রবিবার রাতে ব্যাংক কলোনির একটি বাসা থেকে গৃহবধূ রোকসানার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রোকসানা ও দেলোয়ারের পরিবারে কলহ ছিল। বেশ কিছুদিন আগে রোকসানা তার স্বামীর বিরুদ্ধে মামলাও করেছিলেন। পরে তা আপস হলে ফের সংসার শুরু করেন। রবিবার পোশাক কারখানা থেকে বকেয়া পাওনা নিয়ে বাসায় আসার পর এ হত্যাকাণ্ড হয়। ঘটনার পর থেকে রোকসানার স্বামী দেলোয়ার হোসেন পলাতক। এ ঘটনায় নিহত রোকসানার বোন লাকি আক্তার বাদি হয়ে একটি মামলা করেছেন বলেও জানান ওসি মীর মোহম্মদ নুরুল হুদা।

Manual6 Ad Code