৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈর উপজেলার সবচেয়ে ঝুকিপূর্ণ ইটভাটা এম বি বি

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
কালিয়াকৈর উপজেলার সবচেয়ে ঝুকিপূর্ণ ইটভাটা এম বি বি

Manual3 Ad Code

পুনম শাহরিয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ

ইট ভাটা মানেই পরিবেশের জন্য দুঃসংবাদ। কালিয়াকৈর উপজেলার ঝুকিপূর্ণ শতভাগ ভাটার ১ম এ রয়েছে ডুবাইল ব্রীজ সংলগ্ন পশ্চিম পাশে মেসার্স ভাই ভাই( এমবিবি) ব্রিকস বলে দাবি বিজ্ঞ মহলের। 

 

সরেজমিনে দেখা যায়, উপজেলার ডুবাইল এলাকায় আবাদি কৃষি জমি দখল করে নির্মিত অবৈধ ইট ভাটা এমবিবি।

Manual5 Ad Code

 

 

এলাকাবাসীর অভিযোগের পর সেখানে পরিদর্শনে যায় সাংবাদিকদের একটি টিম। তারা এলাকাবাসীর অভিযোগের সত্যতা খুজে পায়। প্রথমত ওই ভাটাটি ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিনশ গজের মধ্যে অবস্থিত। (গুগল ম্যাপের স্কেল থেকে)

 

Manual7 Ad Code

দ্বিতীয়ত, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোন অনুমোদন ছাড়াই তিন বছর যাবৎ চলছে প্রশাসনের চোখ ফাকি দিয়ে।

 

তৃতীয়ত, ওটি দ্বী ফসলি আবাদি কৃষি জমির উপর নির্মিত। চতুর্থত, ঘনবসতিপূর্ণ অঞ্চলে অবস্থিত।
পঞ্চমত, ওই ইট ভাটার চিমনি হাই ভোল্টেজ এর বিদ্যুৎ তারের প্রায় ৫০ ফিট দূরে।

 

ষষ্ঠত, নদীর পাশে হওয়ায় তাদের মাটি চুরি করতে সহজ হয়। গত বছর তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল।

 

ওই ইট ভাটার আশেপাশের ফসলের জমি ও ওই এলাকার ফলজ বৃক্ষের ব্যপক ক্ষতি সাধন হচ্ছে বলেও এলাকাবাসী অভিযোগ করেন।

 

 

আবুল বাশার নামে ওই এলাকার এক কৃষক জানান, এমনিতে জমিতে ফসল ফলাতে অনেক খরচ। তার উপর ইট ভাটার ধোয়ার কারনে ফসল নষ্ট হয়। এবছর হয় তো অনেকেই জমি চাষ থেকে বিরত থাকবে। আমরা আমাদের জমি থেকে এসব ইটভাটা সরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছি।

 

 

এমবিবি ইট ভাটার মালিক, মালেক হোসেন জানান, এসব আমরা সবাই মিলে মালিক সমিতির মাধ্যমে ম্যানেজ করেই করি। আপনি মালিক সমিতিতে যোগাযোগ করুন।

 

Manual5 Ad Code

 

ইট ভাটা মালিক সমিতির সভাপতি কে বার বার ফোন করেও পাওয়া যায় নি।

 

Manual8 Ad Code

 

এ ব্যপারে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ইট ভাটার বিরুদ্ধে এসব অভিযোগ খতিয়ে দেখে অতিদ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।

 

প্রয়োজন সাপেক্ষে জনসাধারণের সুবিধার্থে এসব ইট ভাটা বন্ধ করে দেওয়া হবে।