ইসারুল হক, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উপকার ভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে উপকার ভোগীদের মাঝে এ সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।
পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) ও পল্লী সমাজসেবা কার্যক্রম (আরএসএস) এর আওতায় ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি।
সদর উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দীনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আখতার প্রমুখ।