৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ও স্কেভেটার জব্দ

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার ও স্কেভেটার জব্দ

Manual1 Ad Code

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

Manual8 Ad Code

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাঙ্গু নদীর তৈলার দ্বীপ সেতুর নিচে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি স্কেভেটার জব্দ করা হয়েছে।

 

 

রবিবার (২৪ নবেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিরা খননযন্ত্র রেখে পালিয়ে যান।

 

 

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ বলেন, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি স্কেভেটার জব্দ করা হয়।

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

অভিযানের খবর পেয়ে এ কাজে জড়িত ব্যক্তিরা খননযন্ত্র রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।