মোঃ আবু সাঈদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুর ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত,সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক,
কেওয়া পশ্চিম খন্ড এলাকার মৃত আফির উদ্দিনের ছেলে বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এমএ. (৭২) ২২ নবেম্বর শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেল ৪.১৫ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তিনি একটানা তিনবার ১৫ বছর ২০০০ সাল পৌরসভা স্থাপিত হওয়ার আগ পর্যন্ত শ্রীপুর
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন করেছিলেন।
এসময় তিনি একাধিকবার স্বর্নপদক প্রাপ্ত হয়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা গভির শোক জানিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৷
আল্লাহ যেন তাহার ঘোনাহ মাফ করে জান্নাত নসিব করেন আমিন।
আজ ২৪ নভেম্বর রবিবার বেলা ৩ টায় মাওনা বহুমুখি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্বজনেরা।