৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বিনের বাদশার এক সদস্যসহ ২ জন আটক

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জ্বিনের বাদশার এক সদস্যসহ ২ জন আটক

Manual5 Ad Code

জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি :

সাধারণ মানুষকে প্রতারণার দায়ে এক জ্বিনের বাদশা ও তার সহযোগী স্বর্ণ ব্যবসায়ীকে শনিবার ভোরে আটক করা হয়েছে।

 

 

ডিবি পুলিশ জানায়, জ্বিনের বাদশা সেজে ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে প্রতারণা করে নগদ ৩ লাখ ৮৬ হাজার টাকা ও ২০ ভরি স্বর্ণলংকার হাতিয়ে নেয়া হয়েছে। নারায়নগঞ্জের ফতুল্যা এলাকার মাহমুদুল হাসানের পক্ষ থেকে গত ৩০ অক্টোবর ফতুল্যা থানায় দায়েরকৃত এক মামলায় এ অভিযোগ আনা হয়।

Manual7 Ad Code

 

 

ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার থেকে বগুড়ায় ফেরার পথে শনিবার ভোরে মদন এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে মামলার মুল আসামী তৌহিদ মিয়াকে ডিবি পুলিশ গ্রেফতার করে।

Manual5 Ad Code

 

 

এরপর তৌহিদের দেয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ শহরের শিবা জুয়েলার্স থেকে শিবু মোহন্ত নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক এবং গলানো অবস্থায় ২০ ভরি সোনা উদ্ধার করা হয়।

 

Manual4 Ad Code

 

মামলার মুল আসামী তৌহিদ মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথ পুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে ও বগুড়া আজিজুল হক কলেজের ছাত্র।

Manual8 Ad Code