১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রামে আটক হলো হিযবুত তাহরীরের ১৫ জঙ্গি

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
চট্রগ্রামে আটক হলো হিযবুত তাহরীরের ১৫ জঙ্গি

Manual8 Ad Code

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি :

Manual1 Ad Code

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নগরের প্রধান (আঞ্চলিক প্রধান) আবুল মোহাম্মাদ এরশাদুল আলমসহ ১৫জনকে আটক করেছে পুলিশ।

 

Manual7 Ad Code

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নগরের বিভিন্নস্থানে জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে তাদের আটক হয়।

 

আটক অন্যান্যরা হলেন, ওয়ালিদ ইবনে নাজিম (১৮), ইমতিয়াজ ইসমাইল (২৫), আব্দুল্লাহ আল মাহফুজ (৩০), নাসিরুদ্দিন চৌধুরী (২৯), নাজমুল হুদা (২৭), লোকমান গণি (২৯), মোহাম্মাদ করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান রানা (২০), আরিফুল ইসলাম (২০), আজিমুদ্দিন (৩১), মো. আজিমুল হুদা (২৪), আফজাল হোসেন আতিক (৩৫), মো. সম্রাট (২২)।

 

Manual5 Ad Code

জানা গেছে, হিযবুতের নগরের প্রধান (আঞ্চলিক প্রধান) আবুল মোহাম্মাদ এরশাদুল আলম চট্টগ্রামের একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক।

Manual6 Ad Code

 

 

অভিযানে নেতৃত্ব দেওয়া নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-দক্ষিণ) শাহ মো. আব্দুর রউফ জানান, ‘আমাদের ৫টি টিম পাঁচভাগে ভাগ হয়ে অভিযান চালাচ্ছে। হিযবুত তাহরীরের আঞ্চলিক প্রধানকে আটক করা হয়েছে।

 

আরও কয়েকজন আটক আছে। ল্যাপটপ, মোবাইল, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।