১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা আ’লীগের সভাপতি হিসাবে এমপি রবিকে দেখতে চায় নেতা-কর্মীরা

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
সাতক্ষীরা আ’লীগের সভাপতি হিসাবে এমপি রবিকে দেখতে চায় নেতা-কর্মীরা

Manual8 Ad Code

মোঃ আদম আলী,বিশেষ প্রতিনিধি :

Manual2 Ad Code

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সম্মেলন প্রায় আসন্ন। বাংলার উন্নয়নের কারিগর, মহিয়সী নেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে, সাতক্ষীরাকে জামাত মুক্ত বাংলাদেশ আওয়ামী লীগের দূর্গ তৈরী এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির নেতৃত্বের বিকল্প নেই।

 

যিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জননেত্রী শেখ হাসিনা সরকার আমলের উন্নয়ন কর্মকান্ড নিয়ে জনগণের দোয়ারে-দোয়ারে গিয়ে উঠান বৈঠকের মাধ্যমে দেশের উন্নয়নের জোয়ার জনগণের মাঝে তুলে ধরতে সাতক্ষীরাতে তার নতুন উদ্ভাবন শেখ হাসিনা উন্নয়ন দিবস পালন করেছেন।

 

সাতক্ষীরাবাসীকে নিয়ে জানান দিয়েছেন শেখ হাসিনা উন্নয়ন দিবস পালনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা মানবতার মা।

Manual7 Ad Code

 

যে সাতক্ষীরা সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী পাওয়া যেতোনা।

 

সেই সদর আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২জন নেতা প্রার্থী হওয়ার লড়াইয়ে নেমেছিলেন।

 

সবই সম্ভব হয়েছে বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সততা ও যোগ্যতা দিয়ে সাধারণ মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে জামাত-বিএনপির ঘাঁটি ভেঙ্গে আওয়ামী লীগের ঘাঁটি তৈরীর কারণে।

Manual6 Ad Code

 

সাবেক এই তুখোড় সাহসী ছাত্রলীগ নেতা, রাজপথের আন্দোলন সংগ্রামের সাহসী মুজিব সৈনিক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুজিবকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও আদর্শ্যের আদর্শিত ব্যক্তিত্ব, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক ভাইস প্রেসিডেন্ট নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

 

সাতক্ষীরার গরীব দুঃখী গণমানুষের নেতা রাজনীতিবিদ সাতক্ষীরাবাসীর প্রিয় মুখ। যিনি একজন সাদা মনের মানুষ, পরোপকারী, সাতক্ষীরাবাসীসহ সর্বস্তরের জনতার গর্ব ও অহংকার আশার-আকাঙ্খার প্রদীপ। তার পিতা সাতক্ষীরার প্রাণ পুরুষ মীর ইশরাক আলী ইসু মিয়া ছিলেন সাতক্ষীরার গরীব দুঃখী মেহনতী মানুষের পথ নির্দেশক।

 

এছাড়াও তিনি ছিলেন পরিপূর্ণ সংগঠক ব্যক্তিত্ব। তারই সুযোগ্য সন্তান এমপি রবি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী।

 

তিনি দিন-রাত নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে বিশ্ব সেরা প্রধানমন্ত্রী ও বাংলার গরীব দুঃখী মানুষের প্রাণের নেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করতে রাজনীতির নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন। এমপি রবি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি হলে সাতক্ষীরাবাসী তথা দলীয় নেতৃবৃন্দ প্রাণের জোয়ার ফিরে পাবে।

Manual3 Ad Code

 

 

কারণ এমপি রবি একজন দাতা, দয়ালু, ন্যায় পরায়ন ব্যক্তিত্ব। যিনি অসহায় গরীব শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ মানুষের ভালোবাসার টানে নিজের ক্লান্তি বিসর্জন দিয়ে সব সময়ই নিজেকে বিলীন করে দেন।

 

কোন প্রকার হিংসা, ঘৃনা, অহংকার নেই তার মনে। তিনি এমনই একজন ব্যক্তিত্ব যিনি প্রত্যেহ সকালে ঘুম থেকে উঠে মহান আল্লাহ ও রাসূল কে স্মরন করে হাসি মুখে বেরিয়ে যান অসহায় মানুষের সেবা ও সামাজিক, সাংস্কৃতিক ও দলীয় সাংগঠনিক কর্মকান্ডে। জনস্বার্থে সকল প্রকার উন্নয়ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তিনি সকলের মাঝে হয়ে উঠেছেন এক জনপ্রিয় জননন্দিত নেতা, জনসেবক থেকে জনসম্রাট।

 

যা এক ঐতিহাসিক দৃষ্টান্ত। সাতক্ষীরা সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ০৯টি ওয়ার্ড এবং গ্রামাঞ্চলের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরেছেন।