১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

ইষ্টার্ণ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ২৩, ২০১৯
ইষ্টার্ণ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

Manual3 Ad Code

ফকির হাসান :: ছাতকের প্রবাসী অধ্যুষিত দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর নতুন বাজারে ইষ্টার্ণ ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। এটি সিলেট বিভাগের প্রথম ইষ্টার্ণ ব্যাংকের এজেন্ট ব্যাংক শাখা।

Manual4 Ad Code

 

 

জাহিদপুর সারং বাড়ি নিবাসী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী শিক্ষা অনুরাগী ,লন্ডন যুক্তরাজ্য কমিউনিটি নেতা জনাব মোঃ আনসার মিয়া’র অনেক দিনের প্রচেষ্টায় এবং সার্বিক ব্যবস্থাপনায়
এই এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়।

 

 

Manual3 Ad Code

গত মঙ্গলবার বিকেলে জাহিদপুর নতুন বাজারে ইষ্টার্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ফিতা ও কেক কেটে শুভ উদ্বোধন করেন ইষ্টার্ণ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ অতিথি বৃন্দ। উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভায় যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোলার বাজার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শায়েস্তা মিয়া।

 

Manual2 Ad Code

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইষ্টার্ণ ব্যাংকের রিটেইল ব্যাংকিং প্রধান এম খুরশেদ আনোয়ার, সিলেটের এরিয়া প্রধান রবি শংকর পারিয়াল, স্বাগত বক্তব্য রাখেন, জাহিদপুর এজেন্ট ব্যাংকিং শাখার ব্যবস্থাপক মোঃ তাজুল ইসলাম, মাওলানা নূরুল হক, জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই বেলাল আহমদ, হাজী মখলিছুর রহমান ও মাওলানা সৈয়দুর রহমান।

 

 

আরও উপস্থিত ছিলেন, ব্রাঞ্চ ম্যানেজার সফি উদ্দিন চৌধুরী, একে এম তারমিম চৌধুরী, ফরিদ আহমদ, আব্দুল হান্নান, হাজী আব্দুল হাকিম, হাজী চন্দন মিয়া, আজিজুর রহমান ও মাওলানা আলী আসকর। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের এবিপি আরিফ ইফতেখার রাব্বি।

 

 

অনুষ্ঠানে উদ্যোক্তারা জানান, ইষ্টার্ন ব্যাংকের সকল অনলাইন ও ডিজিটাল সেবাসহ গ্রাহকরা প্রতিদিন সব ব্যাংকিং সুবিধা পাবে। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং উদ্বোধনী দিনে ২০টি একাউন্ট খোলা হয়েছে।

Manual5 Ad Code