১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বোরহানউদ্দিনে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করেন এমপি আলী আজম মুকুল

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৯
বোরহানউদ্দিনে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করেন এমপি আলী আজম মুকুল

Manual4 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধি :-

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করেন, ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

Manual7 Ad Code

 

বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসের আয়োজনে রবি মৌসুমে ভূট্টা, সরিষা, সূর্যমুখী ও মুগ চাষে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন করনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

 

Manual5 Ad Code

২১ নভেম্বর ২০১৯(বৃহস্পতিবার) সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ আলী আজম মুকুল।

 

Manual2 Ad Code

এসময় সাংসদ আলী আজম মুকুল বলেন, শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার।

 

আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে কৃষকদের ভাগ্য উন্নয়ন নিশ্চিত। সরকার কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, সারের জন্য এখন আর কৃষকদের গুলি খেয়ে মরতে হবে না।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ প্রমুখ।

Manual8 Ad Code

 

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা- কর্মচারী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।