১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বেড়েছে সবজির দাম

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৯
বেড়েছে সবজির দাম

Manual1 Ad Code

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি :

গেল সপ্তাহের মতো এ সপ্তাহেও বাজারে ফের বেড়েছে সবজির দাম। সবজিভেদে প্রতি কেজিতে দাম বেড়েছে ১০ থেকে ২০টাকা।

Manual1 Ad Code

 

তবে ব্যবসায়ীরা বলছেন ধর্মঘটের করণে সবজি না আসায় ফের দাম বেড়েছে সবজির।

Manual7 Ad Code

এদিকে ক্রেতাদের অভিযোগ সরকারের বাজার মনিটরিংয়ের অভাবে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়িয়ে যাচ্ছেন।

 

Manual4 Ad Code

শুক্রবার (২২ নভেম্বর) নগরের বিভিন্ন রিয়াজউদ্দিন বাজার, কাজির দেউরি, চকবাজার কাঁচা বাজারে ঘুরে এ তথ্য পাওয়া যায়।

 

বাজারে প্রতিকেজিতে শিম ৫০ থেকে টাকা, গাজর ৬০ থেকে ৭০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, আকারভেদে বাঁধাকপি ৫০ টাকা, ফুলকপি ৮০-১০০ টাকা, কাকরোল ৭০ টাকা, বেগুন ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, শসা ৭০ টাকা, কাঁচামরিচ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

 

এদিকে মাছের দাম গত সপ্তাহের মতো রয়েছে।বাজারে প্রতিকেজি ইলিশ ৯০০ থেকে ১০০০ টাকায়, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, আকারভেদে রুই ২৬০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৫০ থেকে ১৮০ টাকা, কৈ ১৮০ থেকে ২২০ টাকা, কাতল ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

মাছের দামের মতো মাংসের দামও এ সপ্তাহে অপরিবর্তিত রয়েছে। এসব বাজারে প্রতিকেজি ব্রয়লার ১২৫ থেকে ১৩০ টাকা, লেয়ার ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৩০ থেকে ৫৫০ টাকা, খাসি ৭৫০ থেকে ৮০০ টাকায়।

Manual8 Ad Code