১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব-যোগদানকৃত ইউএনও এর মতবিনিময়

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০১৯
দক্ষিণ সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে নব-যোগদানকৃত ইউএনও এর মতবিনিময়

Manual3 Ad Code

এম এ কাশেম চৌধুরী,দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

নব-যোগদানকৃত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

গত মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা পাউবো কর্মকর্তা ফারুক আল মামুন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সহ সভাপতি এম এ কাসেম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক এম এম ইলিয়াছ আলী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য এম এ কাশেম চৌধুরী , সদস্য আলাল হোসেন, ছায়াদ হোসেন সবুজ, জামিউল ইসলাম তুরান প্রমূখ।

 

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন সাংবাদিকদের সাথে মিলে মিশে কাজ করতে হয়, আমাকে আপনারা সহযোগিতা করবেন। আমি মনে করি আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটা ঠিকমত করা ফরজ।

 

তিনি আরও বলেন আমি যে বেতন ভাতা পাইতেছি, আমার বাচ্চাকে খাওয়াচ্ছি, যদি ঠিকমত কাজ না করে নেই তা আমার জন্য হারাম হবে।

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

তাই উপজেলাকে সুন্দর করতে সবাই মিলে মিশে কাজ করতে হবে,পাশা-পাশি আপনারা আমাকে সহযোগিতা করতে হবে।