১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

ভোলা বোরহানউদ্দিনে আবাসন প্রকল্পে সৎ পিতা মেয়েকে নিয়ে উধাও

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
ভোলা বোরহানউদ্দিনে আবাসন প্রকল্পে সৎ পিতা মেয়েকে নিয়ে উধাও

Manual6 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আবাসন প্রকল্পের সালাউদ্দিন,নামের (৪৫) এক যুবক সৎ মেয়েকে নিয়ে পালিয়ে যায় অভিযোগ রয়েছে এই বিষয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায় কুলসুম (৩৫) নামের এক মা, কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আমার মেয়েকে বাঁচান আরো বলেন আমার আগের স্বামী নার্সিং লঞ্চে মারা যান।

 

 

পরবর্তীতে এই নরপশু সালাউদ্দিন বিভিন্ন কৌশল অবলম্বন করে আমার ছোট বোনকে বিয়ে করে।

 

Manual2 Ad Code

তার কিছুদিন পর আমার প্রতি লিপ্ত হয়ে পড়ে পরবর্তীতে আমার বোনকে ছেড়ে আমাকে বিয়ে করে, ওই ঘরে একটা ছেলে সন্তান আসে এই সালাউদ্দিন আরো কয়েকটি বিয়ে করে এই বিষয়ে আরো জানা যায়, এই সালাউদ্দিনের ঢালচর ও তার স্ত্রী রয়েছে ।

 

আবাসন প্রকল্পে এসে আমাকে দিয়ে বিভিন্ন সংস্থা থেকে লোন নেয়, লোন নিয়ে তার আগের স্ত্রী কাছে পাঠায় এই বিষয়ে আমি প্রতিবাদ করলে আমাকে মারধর করে আমি কয়েকবার আমার আবাসনের সভাপতির কাছে বিচার দিয়েছি, তারা তাকে বুঝিয়ে আমাকে তার সাথে মিলিয়ে দেয়।

Manual8 Ad Code

 

তিনি আরো বলেন আমার আগের স্বামীর ঘরের তিনটি সন্তান দুটি ছেলে ও একটি মেয়ে, তিন ভাই বোনের ভিতর মেয়েটিই বড়। বড় মেয়ের নাম রিপা বেগম (১৪) মেয়েটিকে ঘরে রেখে আমি গ্রামে যাই ভিক্ষার জন্য বিভিন্ন জায়গায়, ভিক্ষা না করলে আমার পেট চলে না আমার কিস্তি চলে না আর এই নরপশু স্বামী ছালাউদ্দিন ঘরেই থাকতো।

 

সে ঘরে থেকে আমার মেয়েকে তার লিপ্ত করে ফেলে পরবর্তীতে আমার নজরে আসে তারপর আমি যাইতে চাই না ভিক্ষার জন্য গ্রামে তখন আমাকে মারধোর করতো কিন্তু কখনো কারো কাছে বিচার পাই নাই এই বিষয়ে।

 

আমি আমার মায়ের ঘরে মেয়েকে রেখে গ্রামে যাই। আমি বহু কষ্ট করে কিছু টাকা পয়সার যোগার করে আমি আবাসনে থেকে একটি ছেলেকে ৩০,০০০, টাকা যৌতুক হিসেবে দিয়ে বিয়ে দেই।

 

Manual1 Ad Code

বিয়ের বয়স আজকে ৫ দিন তখনো তো ভাবছি এই স্বামী ভালো হয়ে যাবে তাই কাউকে প্রকাশ করিনি ইজ্জতের দিকে ভেবে এই নরপশু স্বামী আর ও আমার মেয়ের বিয়ে শেষে বাসর সাজায় বিয়েতে নাচ গান করে আমি বলি মেয়েকে উঠিয়ে দিব, কিন্তু নিতে দেয়নি এই কথা বলা শেষে আমাকে মারধোর করতো পরবর্তীতে আমি সোমবারে গ্রামে ভিক্ষার করতে যাই, রাত আটটার দিকে এসে শুনি আমার মেয়েকে নিয়ে আমারই স্বামী ছালাউদ্দিন পালিয়ে যায় পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাইনি এবং এই বিষয়ে বোরহাউদ্দিন থানার ওসি মোঃ এনামুল হক সাথে কথা বললে, সে বলে এই বিষয়ে দ্রুত ভাবে, পদক্ষেপ নিবে বলে জানিয়েছেন।

Manual4 Ad Code