১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চসিক মেয়র সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডিয়ান দূতাবাস

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
চসিক মেয়র সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডিয়ান দূতাবাস

Manual6 Ad Code

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি ::

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন বাংলাদেশের কানাডিয়ান দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি এবং ভয়েস কাউন্সিল আন্ড্রে ল্যাপিন্টে।

 

Manual8 Ad Code

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে টাইগারপাস চসিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

 

সাক্ষাতকালে তাঁরা দ্বিপাক্ষিক বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মেয়র কানাডিয়ান দূতাবাসের মিস আন্ড্রে ল্যাপিন্টে চট্টগ্রাম সফরের জন্য ধন্যবাদ জানিয়ে চট্টগ্রাম নগরের ভৌগলিক অবস্থান সম্পর্কে বর্ণণা দেন ।

 

এ প্রসঙ্গে মিস আন্ড্রে জানতে চাইলে চসিক মেয়র বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ আমদানি-রপ্তানি এই চট্টগ্রাম বন্দরে হয়ে থাকে। এটি নৌ-মন্ত্রলালয়ের অধীনে বন্দর চেয়ারম্যানের মাধ্যমে এই সংস্থা পরিচালিত হয়ে থাকে বলে জানান তিনি।

 

এদিকে মিস আন্ড্রে বলেন, কানাডিয়ান সিটিজেনদের সার্বিক বিষয়ে তারা দেখভাল করেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করেন দূতাবাস। তিনি চট্টগ্রামের নৈসর্গিক সৌন্দর্যের প্রশংসা করে বলেন, নদী, পাহাড়-পর্বত ও সমতল পরিবেষ্টিত এই শহর যে কোনো অতিথিকে মুগ্ধ করে।

 

Manual8 Ad Code

এসময় কানাডিয়ান হাই কমিশনারের কনসুলার অফিসার দুরীন রহমান, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমেদ, সচিব আবু সাহেদ চৌধুরী ও মেয়রের একান্ত সচিব আবুল হাসেম উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code