১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বেহাল দশা কাউনিয়ার সারাই ইউপির মাছারী থেকে বকুল তলা রাস্তার

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
বেহাল দশা কাউনিয়ার সারাই ইউপির মাছারী থেকে বকুল তলা রাস্তার

Manual3 Ad Code

মোঃ রবিউল ইসলাম,রংপুর প্রতিনিধিঃ চলাচলে অনুপযোগী হয়ে পরেছে কাউনিয়া উপজেলার মাছারী থেকে বকুলতলা প্রায় ২ (দুই) কিলোমিটার রাস্তা।সাধারন লোকজন চলাচল সহ নানারকম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঐ এলাকার সাধারনের।

 

রাস্তাটিতে গরে প্রতিদিন প্রায় ৯/১০ হাজার মানুষের চলাচল,এর মধ্যে স্কুল কলেজ পরুয়া ছেলে মেয়েও আছে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

যান বাহন ঠীকমত না চলাচল করার কারনে স্কুল কলেজ পরুয়া ছাএ ছাএী সহ হাসপাতালে রোগী আনা নেওয়াতে পোহাতে হচ্ছে নানা রকম জটিলতা।বিগ্নিত হছে এলাকাটির স্কুল কলেজ পড়া ছেলে মেয়েদের লেখাপড়া।

Manual3 Ad Code

 

সরেজমিনে এলাকাবাসী মোঃ রায়হান মিয়া,নয়ন,শহীন এর সাথে কথা বললে তাহারা অভিযোগ করেন,প্রায় ১ (এক) বছর পুর্বে স্থানীয় সরকারের অধীনে কাচা রাস্তাটি পাকা করনের উদ্দেশ্য চেয়ারম্যান খোড়াখুরীর কাজ শুরু করে।

 

কিন্তু আনুমানিক ২মাস পরই হঠাৎ করেই খোড়াখুড়ির কাজ বন্ধ হয়ে যায়।বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসী উক্ত ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোঃ বাদশা মিয়ার সাথে কথা বললে তীনি জানান,এ সংক্রান্ত সম্পুর্ণ বিষয় টি ইউপি চেয়ারম্যান জানেন বলে দায় সারা কথা বলে বিষয়টি এরিয়ে যান।ইউপি চেয়ারম্যান এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেস্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব নাই।

Manual6 Ad Code