১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সোনারগাঁয়ে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
সোনারগাঁয়ে পেঁয়াজের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Manual8 Ad Code

মোঃ ইমরান হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

কম দামে কিনে বেশি দামে বিক্রির অভিযোগে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার কাঁচা বাজারের পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

 

Manual8 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ তার সাথে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক ।

 

ভ্রাম্যমাণ আদালতের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসেইন জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

Manual2 Ad Code

উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় পেঁয়াজের দাম বেশি নিয়ে ভোক্তাদের উপর অনিয়ম করার দায়ে আলমগীর স্টোরকে ৫ হাজার টাকা এবং মার্জিয়া এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।

Manual5 Ad Code

 

এদিকে একই বাজারে মাছ ব্যবসায়ী সোহাগকে পচা মাছ বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।