১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঝাঁঝ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ১৮, ২০১৯
ঝালকাঠিতে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঝাঁঝ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Manual2 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী ঝালকাঠি জেলা বিএনপি দেশে পেঁয়াজের মূল্যবৃদ্ধির ঝাঁঝ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে ঝালকাঠি জেলা বিএনপি।

১৮/১১/২০১৯ইং তারিখ সোমবার সকালে শহরের আমতলা সড়ক সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু তার বক্তব্যে বলেন, দেশে পেঁয়াজ নিয়ে হাহাকার শুরু হয়েছে সরকার ব্যর্থ হয়েছে পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণ করতে পারেনি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আজ আকাশ ছোঁয়া যা সাধারণ খেটে খাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে তাই খেটে খাওয়া মানুষ আজ দিশেহারা।

Manual3 Ad Code

বাংলাদেশের ইতিহাসে পেঁয়াজের মূল্য এই সরকারের আমলে ৩০০টাকা যা বিশ্ব রেকর্ড করলো ।মৌলিক চাহিদা মেটাতে দেশের সাধারণ মানুষ আজ তাই দিশেহারা হয়ে পড়েছে।

Manual4 Ad Code

পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে আনতে তিনি সরকারের কাছে জোর দাবী জানান। সেই সাথে ভারতের সাথে করা চুক্তি জনগনের কাছে তুলে ধরতেও সরকারকে আহ্বান জানান জেলা বিএনপি সভাপতি মোস্তফা কামাল মন্টু।

Manual6 Ad Code

জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code