১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

বালাগঞ্জে এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৯
বালাগঞ্জে এম ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা

Manual1 Ad Code

হেলাল আহমদ : বালাগঞ্জে কালীগঞ্জ এম. ইলিয়াস আলী উচ্চ বিদ্যালয় এমপিওভুক্ত হওয়ায় বিদ্যালয় কতৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাবাসী উচ্ছ্বসিত। ২০০১সালে প্রতিষ্টিত এই বিদ্যালয়টি দির্ঘদিন পর এমপিওভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ও স্থানীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রতি বিদ্যালয় কতৃপক্ষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Manual4 Ad Code

এউপলক্ষে বিদ্যালয় কতৃপক্ষের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাবাসীর অংশ গ্রহণে বালাগঞ্জ-খসরুপুর সড়কের কালীগঞ্জ বাজারে আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

Manual2 Ad Code

এতে অংশ নেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আসগর, প্রধান শিক্ষক শাহ্ আলম, পরিচালনা কমিটির সদস্য আব্দুল বারী, এনামুল হক, আনছার আলী, আনহার আলী, আজিদ মিয়া, সাবেক ইউপি সদস্য জিয়া উদ্দিন, শিক্ষানুরাগী শাহ আলম, শাহীন মিয়া, চেরাগ আলী, আব্দুল আলী, মশাহীদ আলী, পিন্টু দাস, ধলাই মিয়া, সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক আবু ছালেহ, আবুল কালাম, মাজহারুল ইসলাম, মাহমুদুল হাসান, অনিমা বিশ্বাস ও শিল্পী দেবী নাথ প্রমুখ।

Manual1 Ad Code