১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম নগরীর পাহাড়তলীতে অবাঙালিদের স্থাপনা উচ্ছেদে গিয়ে বিব্রত রেল

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৯
চট্রগ্রাম নগরীর পাহাড়তলীতে অবাঙালিদের স্থাপনা উচ্ছেদে গিয়ে বিব্রত রেল

Manual8 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম জেলা প্রতিনিধি :

বাংলাদেশ রেলওয়ের (পূর্ব) উচ্ছেদ অভিযানে ১ হাজার ২৩৭টি অবৈধ স্থাপনা ও ৪.৭৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পাহাড়তলী খুলশী থানার এক্সইএন কলোনি এলাকায় চলে এ অভিযান।

Manual1 Ad Code

 

অভিযানে সেমিপাকা, কাঁচা ঘরসহ ১ হাজার ২৩৭টি অবৈধ স্থাপনা, ৪.৭৩ একর জায়গা উদ্ধার করে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ। অভিযানে ৭৫ জন আরএনবি ও পুলিশ অংশ নেয়।

 

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ও ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উদ্দিন, খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবীর আহম্মেদ।

 

তবে অভিযানে অবাঙালিদের স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে রেল কর্তৃপক্ষকে।

Manual3 Ad Code

 

সূত্র জানায়, অবাঙালিদের ২ হাজার ১৮৮টি স্থাপনার একটি তালিকা ত্রাণ মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক পাঠানো হয়।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

তবে কতটুকু জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে তার ম্যাপ ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগকে সরবরাহ করা হয়নি। ফলে অভিযোগ উঠেছে স্বজনপ্রীতির।