৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে পুলিশের পক্ষ থেকে লিপলেট বিতরণ ও হেলমেট বিক্রি

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০১৯
ঈশ্বরদীতে পুলিশের পক্ষ থেকে লিপলেট বিতরণ ও হেলমেট বিক্রি

Manual2 Ad Code

মোমিনুল ইসলাম,পাবনা থেকে : সড়ক পরিবহণ আইন বাস্তবায়নের জন্য ঈশ্বরদী থানা পুলিশ তৎপর হয়ে উঠেছে। পুলিশের পক্ষ থেকে সোমবার সকালে অতিরিক্তি পুলিশ সুপার জহুরুল হক ও ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকির নেতৃত্বে ঈশ্বরদীর ‘জিরো পয়েন্ট’ রেলগেট বাস টার্মিনাল এলাকায় দিনব্যাপি লিপলেট বিতরণ ও হেলমেট বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Manual8 Ad Code

এসময় ট্রাফিক পুলিশের পরিদর্শক ও সার্জেন্টসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা-সদস্যরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে তারা বিভিন্ন প্রকার যানবাহণ চালকদের মধ্যে এক নজরে সড়ক পরিবহণ আইনের লিপলেট বিতরণ করেন এবং হেলমেট বিহিন হোন্ডা চালকদের নিকট হেলমেট বিক্রি করে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করেন।

Manual6 Ad Code