৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের ‘বিজয় ফুল’ উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০১৯
ঠাকুরগাঁওয়ের ‘বিজয় ফুল’ উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Manual3 Ad Code

ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম হল (বিডি হল) রুমে ‘বিজয় ফুল’ উৎসবের চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর)ঠাকুরগাঁওয়ের ৫টি উপজেলায় বিজয় ফুল উৎসবের বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অর্জনকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে জেলা পর্যায়ের এই চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

উক্ত অনুষ্ঠান শেষে জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

Manual6 Ad Code

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

Manual3 Ad Code

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর মনতোষ কুমার দে প্রমুখ।