৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজে অরিয়েণ্টশন ক্লাস অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজে অরিয়েণ্টশন ক্লাস অনুষ্ঠিত

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

ছাতক সরকারী অনার্স-ডিগ্রি কলেজে হিসাব বিজ্ঞান ও রাষ্ট্র বিজ্ঞান কোর্সের অরিয়েণ্টশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অরিয়েণ্টশন ক্লাস শুরু করা হয়। এ উপলক্ষে কলেজ অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রভাষক রাজিব কুমার দাস ও দিপালী রানী দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট নর্থ-ইষ্ট বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ও ডীন ড. তোফায়েল আহমদ। বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ। বক্তব্য রাখেন, প্রভাষক সামছুল ইসলাম, প্রভাষক ফরিদা বেগম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী এমরান হোসেন ও গীতা পাঠ করেন শিক্ষার্থী লিখন সাহা। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code