৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়া উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
ভান্ডারিয়া উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা যুবলীগের বর্ধিত সভা আজ ৫ নভেম্বর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপুর সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এহসাম হাওলাদার এর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নিজামুল হক নান্না।

Manual4 Ad Code

বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ এহসাম হাওলাদার, জেলা যুবলীগের সদস্য মোঃ রেজাউল শরীফ, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোঃ শহিদ মল্লিক, সাংগঠনিক সম্পাদক এইচ.এম ইসমাইল হোসেন, তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ জিল্লুর রহমান সাজু, মহিলা যুবলীগের সভাপতি আসমা সুলতানা জুথি, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাইনুল হোসেন মিয়া, ১নং ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শওকত হোসেন সোহাগ, নদমুলা যুবলীগের সভাপতি মোঃ সুমন তালুকদার, তেলিখালী যুবলীগের সহ সভাপতি মোঃ কামাল হোসেন, ৪নং ইকড়ি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, ৫নং ধাওয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, ৭নং গৌরীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মহারাজ হাওলাদার প্রমুখ।

Manual6 Ad Code