নেত্রকোনা সদর ও বারহাট্টা উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যবসায়ীকে দশ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে সদরের ঠাকুরাকোণা ও বারহাট্টার দেউলি গ্রামে এই জরিমানা করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত বালু ব্যবসায়ীরা হলেন- দেউলি গ্রামের ওয়ার্ড মেম্বার শফিকুর রহমান কাজল (৬ লাখ), ঠাকুরাকোণার মো. আবদুল মালেক (২ লাখ) ও মো. রফিকুল ইসলাম রবি (২ লাখ)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. বুলবুল আহমেদ ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিচারকরা জানান, ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
পরে অভিযান চালিয়ে তিনজনকে দশ লাখ টাকা জরিমানা করা হয়।
এরই সাথে তাদের উত্তোলিত বালু প্রকাশ্য নিলামে ৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।