ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর থেকে অজ্ঞাত (৩৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে কসবা-আখাউড়া সড়কের গোপিনাথপুর এলাকা নামক থেকে কসবা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকজন মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে কসবা- আখাউড়া অভিমুখে গোপীনাথপুর মাওড়াবাসা এলাকায় সড়কের পাশে একজন যুবকের লাশ দেখতে পান।
খবর পেয়ে কসবা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (কসবা- আখাউড়া সার্কেল) আব্দুল করিম বলেন, নিহত যুবকের মুখমন্ডল ও পা থেঁতলানোসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
হাত ও পায়ের নখ ময়লাযুক্ত দেখতে পায়।ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে বেপরোয়া গতির কোন গাড়ি চাপায় তার মৃত্যু হয়।
পরে লাশ ফেলে রেখে চলে যায়। তার পরিচয় নিশ্চিত হতে আঙুলের ছাপও নেয়া হয়।
এ নিয়ে থানায় মামলা করা হয়েছে।