৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

পোরশা সীমান্তে বিএসএফ’র হাতে ৭ বাংলাদেশী আটক

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
পোরশা সীমান্তে বিএসএফ’র হাতে ৭ বাংলাদেশী আটক

Manual3 Ad Code

 

নাইম উদ্দিন পোরশা(নওগাঁ) প্রতিনিধিঃ

Manual1 Ad Code

নওগাঁর পোরশা হাঁপানিয়া সীমান্তে ভারতের অভন্তরে বিএসএফ ৭ বাংলাদেশীকে আটক করেছে।

Manual3 Ad Code

আটককৃতরা হলো পোরশা উপজেলার দুয়ারপাল গ্রামের জামাল উদ্দিনের ছেলে সইবুর(২৬), রাংগাপুকুর গ্রামের রবুর ছেলে আতাবুল (২২), বিষ্ণপুর বেড়াচকি গ্রামের মকবুলের ছেলে রেজাউল (২০), কালাইবাড়ি গ্রামের প্রফুল্যের ছেলে বিফল(৩০), একই গ্রামের লোকমানের ছেলে আজাদ (৩২), রফিকের ছেলে জহুরুল(৩২) ও সবুরদ্দিনের ছেলে আব্দুল হাকিম(৩৬)।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে পোরশা এলাকার ২০/২৫জনের একটি সংঘবদ্ধ গরু চোরাকারবারী দলের সদস্যরা পোরশা সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে রাতেই তারা দেশে ফেরার পথে মঙ্গলবার ভোরে ২৩১/১০(এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় বেশ কয়েকজন চোরাকারবারী পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ সদস্যরা উক্ত ৭জনকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

এ বিষয়ে ১৬বিজিবি’র হাঁপানিয়া ক্যাম্প কতৃপক্ষের কাছে জানতে চাইলে তারা উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করবেন বলে জানান।

অপরদিকে ১৬বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম পিএসসি’র সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি আটকের ঘটনা শুনেছেন এবং আটককৃতদের ফিরিয়ে আনার জন্য বিএিসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন।

Manual8 Ad Code