৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নলছিটিতে এসএসসি পরীক্ষার ফরমপুরনে সিটিজেন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
নলছিটিতে এসএসসি পরীক্ষার ফরমপুরনে সিটিজেন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা

Manual7 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ আসন্ন ২০২০ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষা, আর এই পরীক্ষায় অংশগ্রহনের জন্য দরিদ্র এক ছাত্রীকে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের উদ্যোগে অার্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পরীক্ষার ফরম ফিলাপ সম্পন্ন করা হয়েছে।

Manual3 Ad Code

০৪/১১/২০১৯ইং তারিখ সোমবার দুপুরে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিল আকন্দ, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, এস.আর সোহেল প্রমুখ উপস্থিতিতে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

অরাজনৈতিক, ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে অন্যতম উদ্দেশ্য হলো প্রতি উপজেলার গরীব ও মেধাবীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা প্রদান করা, আর তারই ধারাবাহিকতায় সংগঠনের পক্ষ থেকে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের হতদরিদ্র ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থী শিউলী আক্তারকে আর্থিক সহায়তার মাধ্যমে ফরম পূরণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

উল্লেখ্য সামাজিক সংগঠন সিটিজেন ফাউন্ডেশনটি সর্বদা অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছে।

তাদের সামাজিক কাজের মধ্যে প্রতি উপজেলার গরীব ও মেধাবীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা প্রদান করা। অসহায় ও দুস্থদের সার্বিক সহায়তা করা, দুরারোগ্য ও ব্যয়বহুল চিকিৎসার রোগে আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান, পবিত্র মাহে রমজান মাসে গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো।

Manual1 Ad Code

মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ রোধসহ সামাজিক অপরাধসমূহের বিরুদ্ধে সবাইকে সচেতন করা ও খেলাধুলা ও সামাজিক কাজকর্মে ছাত্র-যুবকদের অংশগ্রহণে সাহায্য করা।

যেকোনো ধরনের বিরোধ বা বৈষম্যের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করা। বৃক্ষরোপণ, পরিছন্ন ও পরিবেশবান্ধব কর্মকান্ডে অংশগ্রহণ করা সহ সংগঠনের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা এবং কল্যাণময় সবকিছুতে নিজেদের অন্তর্ভুক্ত করা।

Manual3 Ad Code