পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক চাঁপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার মর্ডান হাসপাতালের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের বয়স আনুমানিক ১৮ বছর। তাৎক্ষনিক ভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে শার্ট ও টাউজার রয়েছে।
কোনাবাড়ি সালনা হাইওয়ে থানার সার্জেন্ট শুভ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক মোটরসাইকেলে চালক ও একজন আরোহী নিয়ে সফিপুর বাজার এলাকা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিল । এসময় মোটরসাইকেলটি সফিপুর বাজার মর্ডান হাসপাতালের সামনে পৌছে একটি ট্রাক পাশ কাটিয়ে যাওয়ার সময় পাশে থাকা রাস্তার পিলারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের চালক ও পিছনে থাকা আরোহী রাস্তায় ছিটকে পরে যায় এবং ওই ট্রাকের নিচে মোটরসাইকেল আরোহী চাঁপা পরে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।