৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

চৌহালীতে অগ্নিকান্ডে ২ দোকান পুড়ে ছাঁই দেখতে গেলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯
চৌহালীতে অগ্নিকান্ডে ২ দোকান পুড়ে ছাঁই দেখতে গেলেন উপজেলা চেয়ারম্যান ও ইউএনও

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

রমজান প্রামানিক -চৌহালী (সিরাজগজ্ঞ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে বৈদ্যুতিক শকসার্কিটের অগ্নিকান্ডে ২টি দোকান পুড়ে ছাঁই হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এতে নগদ অর্থ সহ প্রায় ৯ লাখ টাকার মালামাল ভস্মিভুত হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ইউএনও ও উপজেলা চেয়ারম্যান পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্হ দোকান মালিকদের শান্তনা দিয়ে বলেন, আমরা আপনাদের পাশে সব সময়ে আছি ৷ব্যক্তিগত এবং সরকারি ভাবে যদি কোন অনুদান আসে আপনাদের দেওয়ার ব্যবস্হা করব ৷ প্রসঙ্গ:গতরাতে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এমনটাই জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মির্জা শহিদুল জানান, দেওয়ানগঞ্জ বাজারের এরশাদ আলীর ইলেকক্ট্রিক, সাউন্ড সিস্টেম ও বিকাশ দোকান এবং শফিকুল ইসলামের সার ও সরিষা স্টক ব্যবসার দোকানে বেচাবিক্রি শেষে বন্ধ করে বাড়ি চলে যায়। হঠাৎ রাত সাড়ে ৯টার দিকে ইলেক্ট্রিক দোকান থেকে আগুনের ধোয়া দেখে স্থানীয়রা হইচই শুরু করে। পরে এলাকাবাসির সহায়তার প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। এরমধ্যেই সমস্ত মালামাল সহ ওই দুই দোকান ঘর পুড়ে ছাঁই হয়ে যায়। এবিষয়ে চৌহালী থানার ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শকসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরিদর্শন করে বিস্তারিত জানা যাবে। তবে কেউ অভিযোগ করেনি।এসময়ে উপস্হিত ছিলেন চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:ফারুক হোসেন ,চৌহালী উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ,আ’লীগ সহ সভাপতি হাবিবুর রহমান ,খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার ও খাষপুকুরিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাসুম সিকদার প্রমুখ৷

Manual7 Ad Code