৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

হাজীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তোলা “প্রভাত আনন্দ স্কুল”

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯
হাজীগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গড়ে তোলা “প্রভাত আনন্দ স্কুল”

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

নাজমুস্ সা’দাত সাইফ (হাজীগঞ্জ প্রতিনিধি)
প্রভাত সমাজকল্যাণ সংগঠনের হাজীগঞ্জ শাখার উদ্যোগে পথশিশুদের জন্য গড়ে তোলা হয়েছে “প্রভাত আনন্দ স্কুল”। প্রভাতের কেন্দ্রীয় শাখার পর শুধু হাজীগঞ্জেই এই স্কুল রয়েছে। এই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা ৩২ জন হলেও বর্তমানে অনেককেই প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে।
স্কুলটি প্রভাত হাজীগঞ্জ শাখার সেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত। তবে এর সার্বক্ষনিক তত্ত্বাবধানে আছেন,মোঃ মফিজুল ইসলাম রোহান (সভাপতি), আফরোজা ইসলাম এমি(ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক)। স্কুলের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে প্রভাত হাজীগঞ্জ শাখা থেকে জানানো হয়, “স্কুলের শিক্ষার্থীদের কোনো স্থায়ী ঠিকানা নেই,তারা সকলেই ভাসমানভাবে বসবাস করে। এই সুবিধাবঞ্চিত শিশুদের কাছে শিক্ষার আলো পৌঁছানোর জন্য স্কুলটি খোলা হয়েছ।”
এই স্কুল থেকে এইবছর একজন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
প্রভাত হাজীগঞ্জ শাখা আশা করে যে, এই সুবিধাবঞ্চিত শিশুরাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে, ন্যায়নীতিবান মানুষ হয়ে দেশের নাম বিশ্বের দরবারে তুলে ধরবে।

Manual2 Ad Code