৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

হাজীগঞ্জে দিন দিন বাড়ছে অবৈধ সিএনজি-অটোরিক্সাসা

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯
হাজীগঞ্জে দিন দিন বাড়ছে অবৈধ সিএনজি-অটোরিক্সাসা

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

নাজমুস্ সা’দাত সাইফ(হাজীগঞ্জ প্রতিনিধি)ঃ
নিয়ম অমান্য করে দিনের পর দিন অবৈধভাবে চলাচল করছে শতাধিক সিএনজি – অটোরিকশা।হাজীগঞ্জের মতো জনবহুল পৌর এলাকায় যা লক্ষনীয়।নাম্বারপ্লেট ও পৌরসভার লাইসেন্স ছাড়াই চলাচল করছে সিএনজি- অটোরিকশাগুলো। বর্তমানে হাজীগঞ্জে সিএনজি- অটোরিকশার সংখ্যা বাড়লেও, লাইসেন্সকৃত গাড়ির সংখ্যা একবারেই কম। এছাড়া অপ্রাপ্তবয়স্ক ও অপেশাদার চালক দিয়ে গাড়ি চালানোর অভিযোগও আছে।
প্রতিদিনই হাজীগঞ্জের কোনো না কোনো জায়গায় সিএনজি/অটোরিকশা সড়ক দুর্ঘটন ঘটে।প্রশাসন মাঝেমধ্যে অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালালেও এর সুফল দৃষ্টনীয় নয়।
অতিরিক্ত সিএনজি-অটোরিকশার কারনে হাজীগঞ্জ বাজারে প্রায়ই যানজট হয়ে থাকে। পৌরবাসীর দাবী,প্রশাসন এই সমস্যাকে কঠোর হাতে দমন করলেই এর থেকে মুক্তি হওয়া যাবে।

Manual6 Ad Code