ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজে সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় মহিপুর কলেজের অধ্যক্ষ মোঃ একরামুল হকের সভাপতিত্বে ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণী ও ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের নবীন বরণ-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌসী ইসলাম জেসী এমপি মহোদয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা যুবলীগ ও সর্বজন শ্রদ্ধেয় প্রয়াত জননেতা আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাঃ এর সুযোগ্য পুত্র আওয়ামী লীগ নেতা মেসবাহুল শাকের জ্যোতি, উক্ত কলেজের গর্ভনিং বডির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আতাউল ইসলাম আজিজি, গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসজাদুর রহমান মান্নু মিঞা, সাবেক চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম, উক্ত কলেজের শিক্ষক শিক্ষীকা মন্ডলীবৃন্দ সহ স্থানীয় দলীয় নেতাকর্মী। প্রধান অতিধি ফেরদৌসী ইসলাম জেসি বক্তব্যে বলেন, আমি আমার স্বার্থ মত আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো। তিনি সকলকে বাল্যবিবাহ ও মাদকমুক্ত কলেজ গড়তে উপদেশ দেন।