৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

সম্মেলনের প্রাক্কালে জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির সাথে শরীফুজ্জামান নবাবের সাক্ষাৎ

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯
সম্মেলনের প্রাক্কালে জননেতা মাহবুব উল আলম হানিফ এমপির সাথে শরীফুজ্জামান নবাবের সাক্ষাৎ

Manual8 Ad Code

জান্নাতুল ফেরদৌস : আগামী কাল ৫ই নভেম্বর ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের বর্তমান অর্থ বিষয়ক সম্পাদক ও সম্মেলনে সাধারণ সম্পাদক পদলাভের অন্যতম দাবিদার বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শফিউল আলম কুব্বাতের জেষ্ঠ পুত্র শরীফুজ্জামান নবাব গতকাল রোববার রাজধানীতে আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ভেড়ামারার কৃতি সন্তান জননেতা মাহবুব আলম হানিফ এমপির সাথে সাক্ষাৎ করে ভেড়ামারা ফিরেছেন।

Manual2 Ad Code

এই নেতা ভেড়ামারা পৌঁছালে স্থানীয় সংবাদ কর্মী ও দলীয় নেতা-কর্মীগণ তার বাসভবনে ভিড় জমাতে শুরু করেন।

এসময় তিনি প্রেসকে জানান , প্রাণপ্রিয় নেতা জননেতা মাহবুব উল আলম হানিফ তাকে কাজ চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

Manual7 Ad Code

দলীয় গুরুত্বপূর্ণ পদলাভের ক্ষেত্রে কোন সবুজ সংকেত লাভ করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামীলীগের হাতে আওয়ামীলীগের নেতৃত্ব থাক যুদ্ধাপরাধী রাজাকার বা ফ্রীডম পার্টি তথা অন্য সংগঠন থেকে আসা অনুপ্রবেশকারী মুক্ত একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত করার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে আলোচিত হয়েছে।

Manual7 Ad Code

শরীফুজ্জামান নবাব সাংবাদিকদের আরো প্রশ্নের জবাবে বলেন তৃণমূল নেতা-কর্মীদের চাহিদা ও আবেদনের নিরিখে ভেড়ামারার মা- মাটি ও মানুষের নেতা জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি যেই নেতৃত্ব উপহার দেবেন আমরা মেই নেতৃত্বের প্রতিই আমরা আস্থা রাখতে চাই।

শরীফুজ্জামান সম্মেলনকে সাফল্য মন্ডিত করার জন্য সকল নেতা-কর্মীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

Manual1 Ad Code