১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল-হাসান আই সি সি কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হওয়ায় মোংলায় মানব বন্ধন

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল-হাসান আই সি সি কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হওয়ায় মোংলায় মানব বন্ধন

Manual4 Ad Code

মোঃজাহান জেব কুদরতীঃ 

Manual4 Ad Code

বাংলাদেশ কে ছাড়িয়ে সমগ্র বিশ্বের ক্রিড়া মোদী আমজনতার প্রিয় নাম শাকিব আল হাসান।কোটি মানুষের ভালোবাসায় এবং নিজস্ব ক্রিড়া নৈপুণ্যে সর্বোপরি আল্লাহর অশেষ রহমতে যিনি বিশ্বের সেরা অলরাউন্ডারের মুকুটটি লুফে নিয়েছেন।সম্প্রতি তাকেই নাটকের বলি হতে হয়েছে।হঠাৎ আই সি সি’র কালো থাবার করাল গ্রাসে এই বাংলার ব্যঘ্র কুপোকাত যা কোটি মানুষের অন্তরকে বিষন্ন বানিয়ে ক্রিকেট জগতকে কলঙ্কিত করলো আবারো আরেকধাপ।
সে যন্ত্রণা সইতে না পেরে বাগেরহাট জেলার মোংলা উপজেলায় আজ (০৩রা নভেম্বর’২০১৯ ইং তারিখ) সকাল ১১ টার দিক মোংলার শেখ আঃ হাই সড়কে ক্রিড়া প্রেমিক দের নুয়ে এক বৃহৎ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত মানববন্ধনের নেতৃত্ব প্রদান করেন – মোংলা ক্রিড়া জগতের প্রান পুরুষ,বিশিষ্ট তরুন সমাজ সেবক, মোংলা ক্রিড়াপরিষদের সুযোগ্য আহ্বায়ক,উপজেলা মানবাধিকার সোসাইটির সংগ্রামী সভাপতি পৌর ও যুবলীগের সু-যোগ্য সভাপতি,বিশিস্ট ব্যবসায়ী জনাব আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসীম ভাই।ছিলেন বাঁধন স্পোর্টিং ক্লাবের এম,আর রান।উপস্হিত ছিলেন মোংলা এলাকার অসংখ্য ক্রিড়ামোদী ব্যক্তিত্ব।সাংবাদিক মোঃজাহান কুদরতী,সাংবাদিক শাহিন মাহমুদ,সোহেল হাওলাদার, মনিরুল ইসলাম,ক্রিড়া ব্যক্তিত্ব খাঁন সম্রাট,পারভেজ আহমেদ,হামজা,শুভ্র,মোল্যা কামরুল সহ অসংখ্য শাকিব ভক্ত ক্রিকেট প্রেমীরা।
বক্তাদের দাবী একটাই,নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই,আমরা সবাই ভাই ভাই।।

Manual7 Ad Code