এস আল-আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে বাবা ও ছেলেকে নারী নির্যাতন আইনে মিথ্যে মামলায় হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে।অভিযোগটি করেন মোঃ আবুল হোসেন হাওলাদার।
ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে হাতেম আলী হাওলাদার বাড়ীতে।হাতেম আলী হাওলাদার এর ছেলে মোঃ আবুল হোসেন হাওলাদার জানান, একই গ্রামের বাসিন্দা মোসাঃ আলেকজান বিবি নারী নির্যাতন আইনে একটি মিথ্যে হয়রানির মামলা দিয়ে আমাকে ও আমার ছেলে ইয়াসিন হাওলাদার কে দিশেহারা করে ফেলেছে। বর্তমানে মামলার কারনে বাড়ি ছেড়ে আমি পরিবারের লোকজন নিয়ে অসহায় অবস্থায় পালিয়ে বেড়াচ্ছি।
এ বিষয়ে ইয়াছিন হাওলাদার বলেন, আমি প্রায় আট বছর পর্যন্ত ঢাকা গার্মেন্টসে কাজ করি। আমার দুঃখ একটাই মিথ্যে ও ভিত্তিহীন ঘটনায় আমাকে ও আমার বাবাকে একই মামলায় আসামী করেছে। আবুলের স্ত্রী হোসনেয়ারা বেগম বলেন, মানুষের বাসায় বাসায় পানি দিয়ে জীবন যাপন করছি আমার স্বামী ও আমার ছেলে হয়রানী মামলায় এখন দেশান্তরী। তিনি আরও বলেন, দেশনেত্রী প্রধান
মন্ত্রী ও গলাচিপা আসনের সংসদ সদস্যের কাছে আমার আকুল আবেদন হয়রানী মামলা থেকে অব্যাহতি দিয়ে আমাদের জীবন বাঁচান।
এ ব্যাপারে মামলার বাদী আলেকজান বিবির কাছে জানতে চাইলে মুঠোফোনে একাধিক বার কল দিয়েও ফোনটি বন্ধ পাওয়া যায়।অত্র এলাকার ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন জানান, আসলেই আবুল তার পরিবার ও সন্তানাদি নিয়ে খুব কস্টে জীবন যাপন করছে এবং ইউপি চেয়ারম্যান মনির হোসেন হাওলাদার বিষয়টির সত্যতা স্বীকার করেন।