১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

ইমাম আবুল কালাম আজাদের হত্যাকারীদের ফাঁসির দাবি,লাগানো হচ্ছে পোস্টার

admin
প্রকাশিত নভেম্বর ৩, ২০১৯
ইমাম আবুল কালাম আজাদের হত্যাকারীদের ফাঁসির দাবি,লাগানো হচ্ছে পোস্টার

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

জাহিদুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়নের কুন্জমহিপুর গ্রামের ইমাম আবুল কালাম কে যারা হত্যা করেছে সেই সবাই আসামি দের আটক ও ফাঁসির দাবীতে ২০০ পোষ্টার নিজ খরচে এলাকাবাসী ও মুসল্লীরা ছাপিয়ে গুরুত্বপূর্ণ মোড়, জনবহুল স্থানে লাগিয়ে প্রতিবাদ ও বিচার দাবী করছে।এলাকাবাসীর দাবী প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে মুঠের চাউল তুলে আবুল কালামের পরিবারকে সহযোগিতা করা হবে। তবু চিহ্নিত এসব সুদারু ও দাদন ব্যবসায়ীদের বিচার করতে হবে।
এত দিন হয়ে গেলে কেন আসামীদের গ্রেফতার করা হচ্ছে না? সে বিষয়ে অনেকে সমালোচনায় ঝড় তুলে ক্ষোভ প্রকাশ করেন।তার পরিবারের পাশে জনগন থাকবে।
এতে প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা কামনা করে. ইমাম আবুল কালামের শুভাকাঙ্ক্ষী সহ সর্বস্তরের জনতা।
উল্লেখ্য যে, নিহত হতদরিদ্র ইমামের ছেলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে এলাকাবাসী ও দুর্গাপুর জামে মসজিদের মুসল্লীদের সহযোগিতায় একটি ফান্ড তৈরী করে সেখানে সবাই দান করছেন। ইতি মধ্যই লক্ষাধিক টাকা হয়েছে বলে জানা যায়।

Manual8 Ad Code