ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে উপজেলা পরিষদের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান,ভাইস চেয়ারম্যান সোহরাব আলীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।