ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
আজ সকালে রবিবার (৩ নভেম্বর) শহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এ জেলা ছাত্র লীগের সভাপতি জনাব আরিফুর রেজা ইমন এর সভাপতিত্বে ৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এ্যাড নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এ্যাড মিজানুর রহমান মিজান, জেলা স্বাচিপ এর সম্মানিত সভাপতি জনাব ডাঃ গোলাম রাব্বানী, জেলা যুবলীগের সভাপতি জনাব সামিউল হক লিটন, সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু এবং সাবেক ছাত্র নেতা মেসবাহুল সাকের জ্যোতি, জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, অনুষ্ঠান পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক জনাব ডাঃ সাঈফ জামান আনন্দ।
উল্লেখ্য, এর পূর্বে সকালে আওয়ামীলীগের জেলা কার্যালয়ে পতাকা উত্তলন, শোক র্র্যালি ও ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য ফেরদৌশী ইসলাম জেসি সহ উক্ত নেতৃবৃন্দ