৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের গণমাধ্যমকর্মী ও পরিবহণ মালিক শ্রমিকদের মত বিনিময় সভা

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের গণমাধ্যমকর্মী ও পরিবহণ মালিক শ্রমিকদের মত বিনিময় সভা

Manual7 Ad Code

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ 

Manual3 Ad Code

সড়ক আইন কার্যকর করতে গণমাধ্যমকর্মীসহ পরিবহণ মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।

আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীসহ পরিবহণ মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময়কালে এই সভা অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সহকারি পুলিশ সুপার ইকবাল হোছাইন, নবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমরান ফারুক মাসুম, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, বর্তমান সভাপতি জাফরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম, টিআই জাহিদুল ইসলাম, সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান, সার্জেন্ট আলীম, জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি এএফএম লুৎফর রহমান ফিরোজ, শ্রমিক সংগঠনের সভাপতি মোঃ সাইদুর রহমান ছাড়াও গণমাধ্যমকর্ম ও মালিক শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভায় চাঁপাইনবাবগঞ্জ শহরে অবৈধ যানবাহন তথা ভটভটি-নসিমন-করিমন- কাঁকড়া চলতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়।

Manual1 Ad Code