৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত

admin
প্রকাশিত নভেম্বর ২, ২০১৯
নাগরপুরে ৪৮ তম জাতীয় সমবায় দিবস পালিত

Manual6 Ad Code

কে এম সুজন, টাংগাইল প্রতিনিধিঃ

Manual8 Ad Code

‘সমবায়ই শক্তি-সমবায়ই মুক্তি’ “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে জাতীয় সমবায় দিবস ২০১৯ পালিত হয়েছে।

Manual8 Ad Code

আজ শনিবার ২ নভেম্বর ২০১৯, দিবসটি উপলক্ষে সমবায় অধিদপ্তর নাগরপুর উপজেলা শাখা এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতে ছিলেন টাংগাইল-৬ সাংসদ জনাব আহসানুল ইসলাম টিটু।

Manual2 Ad Code

জনাব টিটু বলেন, সমবায় সমিতির মাধ্যমে ঋন নিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নিয়ে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।নাগরপুরে সমবায় সমিতির কার্যক্রম আরও তড়ান্বিত করতে হবে।

Manual6 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, উপজেলা সমবায় কর্মকর্তা আবু জাফর সিদ্দিকী,উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা আবুল কালাম আজাদ,
গয়হাটা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান
আসকর,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবর আল মামুন,বিশিষ্ট সমবায়ী সংগঠক মাখন কাজী,
নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন,সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা,সাংবাদিক আব্দুল্লাহ খিজির সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে শেষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন সাংসদ আহসানুল ইসলাম টিটু।