৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সিংগাইরের সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
সিংগাইরের সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা

Manual1 Ad Code

মনজুরুল, ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মীরু বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য।

Manual2 Ad Code

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মুঠোফোনে এ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

লেখক ভট্টাচার্য বলেন, সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মীরু বিরুদ্ধে অভিযোগ সত্য হয় তাহলে তার বিরুদ্ধে অবশ্যই আমি ব্যবস্থা নিবো।

কমিটি ঘোষণা করা হয় গত ৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভা পতি বুলবুল আহম্মেদ নামের ফেসবুক আইডি থেকে শাহিন সভাপতি এবং ফারুক হোসেন মীরু সাধারণ সম্পাদক। সিংগাইর উপজেলা ছাত্রলীগের নবগঠিত সভাপতি শাহিন এর কাছে জানতে চাওয়া হয়।

Manual1 Ad Code

একজন মাদক মামলার চার্জশীট ভূক্ত আসামী কিভাবে সাধারণ সম্পাদক হতে পারে? এমন প্রশ্নের জবাবে সিংগাইর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন বলেন, মাদক মামলা হয়েছে মামলাটি পরবর্তীতে আপোষ করা হবে।

Manual2 Ad Code

সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীরুর মুঠোফোনে শুক্রবার ১লা নভেম্বর মাদক মামলার বিষয়ে বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারনে মামলা হয় এবং সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি বুলবুল আহম্মেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মীরুর বিরুদ্ধে মাদক মামলার বিষয়ে আমার জানা নেই। তবে এ বিষয়ে সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিংগাইর উপজেলার পদ বঞ্চিত প্রার্থী আব্দুল্লাহ বলেন, তিনি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি বুলবুল আহম্মেদ কে বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকা ও একটি মটর সাইকেল উপহার দিয়েছেন। টাকা ও মটর সাইকেল এর বিষয়ে বুলবুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন মিথ্যা ভিত্তিহীন কথা।

সিংগাইর থানার উপপরিদর্শক সোহেল রানা তালুকদার বলেন, মাদকসহ মীরুকে গত ১২-৫-২০১৮ সালে গ্রেপ্তার করা হয় মামলা নং ৩৩ তিনি আরও বলেন মীরুর বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

Manual6 Ad Code