৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে প্রবীণ সংঘের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
শিবগঞ্জে প্রবীণ সংঘের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

Manual7 Ad Code

সিফাতুল্লাহ, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের নিজস্ব ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার বিকেলে শিবগঞ্জ পৌরসভার মাকের্টের ৩য় তলায় সংঘের কার্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ-১(শিবগঞ্জ) আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।

Manual8 Ad Code

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রবীন হিতৈষী সংঘের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।

Manual3 Ad Code

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন।
এছাড়া অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, শিল্প ও বণিক সমিতির সভাপতি আব্দুর রহিম রানা, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আলহাজ্ব আকবর আলী সহ প্রবীণ সংঘের সদস্যগণ।

Manual6 Ad Code