৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক মটর সাইকেল দূর্ঘটনা- ২ জন নিহত

admin
প্রকাশিত নভেম্বর ১, ২০১৯
খুলনা-মোংলা মহাসড়কে মর্মান্তিক মটর সাইকেল দূর্ঘটনা- ২ জন নিহত

Manual6 Ad Code

মোঃ জাহান জেব কুদরতী,বাগেরহাট জেলা প্রতিনিধি: আজ শুক্রবার(০১/১১/২০১৯ ইং) বিকাল সাড়ে ৫ টার দিক বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুকদাঁড়া মহিষ প্রজনন কেন্দ্রের সামনে মোংলা থেকে ছেড়ে আসা গরুবাহী মিনি ট্রাকের সহিত বিপরীত দিক থেকে ছেড়ে আসা ৩ জন আরোহী সহ মটর সাইকেলের সহিত মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্হলে ২ জনের মৃত্যু হয় আরেক জন গুরুতরভাবে আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিহত ও আহত।

Manual3 Ad Code

নিহতদের একজনের বাড়ী যশোর কোতোয়ালি থানার মাহিদিয়া গ্রামে।নাম-সাদেকুজ্জামান লিটন(৩০),পিতা-আনারুল।

অপরজন-একই থানার কৃষ্ণবাটি গ্রামের তুহিন হাসান(২৮),পিতা-আলমগীর হোসেন।

চরম হৃদয় বিদারক এই দূর্ঘটনার দৃশ্য দেখে মানব মনে চরম অনুশোচনার উদ্রেক হচ্ছে।

Manual8 Ad Code

নিহত দুই জনেরই ধড় হতে মস্তক বিচ্ছিন্ন হয়ে ছিটকে গেছে।

পুলিশের নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Manual5 Ad Code

সচেতন মহলের দাবী ফিটনেস বিহীন গাড়ী ও অদক্ষ ড্রাইভিং ই এমন উপর্যুপরি সড়ক দুর্ঘটনার জন্য দায়ী।

এমন নিশংস রোড এক সিডেন্ট রোধে সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি তাঁরা জোরালো হস্তক্ষেপ দাবী করছেন।

Manual5 Ad Code